জহির উদ্দিন বাবর : চলে যাওয়া সবার নিয়তি হলেও কোনো কোনো চলে যাওয়া সহজে মেনে নেয়া যায় না। মুফতি মুতীউর রহমানের চলে যাওয়াটাও তেমনি। একজন আলেমের মৃত্যুকে ‘জগতের মৃত্যু’ বলে আখ্যায়িত করা হয়েছে। আর সেই আলেম যদি হন লেখক তাহলে সেই চলে যাওয়ার ক্ষতিটা আরও বেশি। যে ক্ষতি কখনও পূরণযোগ্য নয়। এজন্য চল্লিশ পেরোনো টগবগে এই যুবক আলেমের চলে যাওয়ার কষ্টটা গভীরভাবে অনুভূত হচ্ছে সবার মনে। যারা জীবনে তাঁকে কোনোদিন দেখেননি, তাঁর সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না তারাও এই মৃত্যুতে কষ্ট পেয়েছেন। একজন শক্তিমান আলেমের কলম এভাবে হঠাৎ থেমে যাবে এটা কেউ কখনও ভাবেনি। কিন্তু নিয়তির কাছে সব ভাবনাই অকার্যকর; সব অসম্ভবই সম্ভব। এখানে অকালে বলে কিছু নেই, সবই পূর্ব নির্ধারিত।
মুফতি মুতীউর রহমান রহ. বছর দেড়েক আগে কিডনি জটিলতায় আক্রান্ত হন। তাঁর দুটি কিডনিতেই সমস্যা দেখা দেয়। একটি জাতীয় দৈনিকে তাঁকে নিয়ে লেখা হলে আমরা বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছিলাম। ছোটখাট সহযোগিতা নিয়ে তাঁর কাছে হাজির হয়েছিলাম। সেদিন দেখেছি তিনি কতটা ধৈর্যশীল। জটিল রোগে আক্রান্ত হওয়া সত্তে¡ও নেই কোনো হা-হুতাশ। আল্লাহর ফায়সালাকে হাসিমুখে মেনে নিয়েছেন। বিপদাপদেও কীভাবে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হয় সেই শিক্ষা সেদিন পেয়েছিলাম তাঁর কাছ থেকে। একজন প্রকৃত ওয়ারেসে নবীর পাশে দাঁড়ানোর তৃপ্তি নিয়ে সেদিন আমরা ফিরেছিলাম।
মুফতি মুতীউর রহমান ছিলেন অগ্রসর চিন্তা অধিকারী
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাঁর চিকিৎসার জন্য ভালো একটি সহযোগিতা করা হয়েছিল বলে জেনেছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাকতাবাতুল আযহারের বিশেষ লেখক সম্মাননা লাভ করেন তিনি। মধ্যবাড্ডায় লেখকদের একটি অনুষ্ঠানে তাঁর হাতে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়। সেদিনই তাঁকে সর্বশেষ দেখেছিলাম। তখন তিনি সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলেন লেখকদের উদ্দেশ্যে। সেখানেও ছিল ইখলাসের কথা, সবরের কথা। তরুণ লেখকদের করণীয় সম্পর্কে সেই অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত যে নির্দেশনা দিয়েছিলেন সেটা যেন আজও কানে বাজছে। সেই অনুষ্ঠানে কয়েক মাস আগে চলে যাওয়া আরেক আলেম লেখক মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়াকেও সম্মানিত করা হয়েছিল।
মুফতি