শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার ট্রাম্পের উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা সিবাস্তিয়ান গোর্কা পদত্যাগ করেছেন। তবে হোয়াইট হাউস দাবি করেছে তাকে বাদ দেয়া হয়েছে। গোর্কা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের কট্টর সমর্থক এবং স্টিভ ব্যাননের ঘনিষ্ট ছিলেন। স্টিভ ব্যাননকেও সম্প্রতি বাদ দেওয়া হয়।

গোর্কা জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। তবে শুক্রবার হোয়াইট হাউস বলেছে, সিবাস্তিয়ান গোর্কা পদত্যাগ করেননি। তবে এটা নিশ্চিত করতে চাই যে তিনি আর হোয়াইট হাউসে কাজ করছেন না। তবে কী কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

ট্রাম্পের আফগানিস্তান নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন গোর্কা। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গেও তার দ্বন্দ্ব চলছিল। খবর রয়টার্স।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ