শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুফতি মিযানুর রহমান সাঈদ গুরুতর অসুস্থ, দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের অন্যতম শীর্ষ আলেম ও ফকিহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার উত্তরার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রেন, পেট ও কোমরের প্রচণ্ড ব্যথায় ভুগছেন।

মুফতি মিযানুর রহমান সাঈদের সচিব মাওলানা আতাউর রহমান আওয়ার ইসলামকে জানিয়েছেন গত ৩ দিন যাবৎ তিনি খুবই অসুস্থ। ঠিক মতো নড়াচড়া করতে পারছেন না। কথা বলতেও অসুবিধা হচ্ছে।

আজ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের বিতর্ক অনুষ্ঠান

তিনি আরও বলেন, গত দুই দিন হুজুর হাইকেয়ার হাসপাতালের ডাক্তার এমকে ইমরানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। আজও ডাক্তারের কাছে যাবেন। তবে তিনি এখনো হাসপাতালে ভর্তি হননি। ডাক্তার পরামর্শ দিলে তিনি ভর্তি হতে পারেন।

মাওলানা আতাউর রহমান মুফতি মিযানুর রহমান সাঈদের পরিবার ও শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে দেশবাসী নিকট দোয়া প্রার্থনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ