রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার। মন্ত্রীরা, দলের নেতারা মানববন্ধন করছেন, তারা প্রেস ব্রিফিং করে গালাগালি করছেন প্রধান বিচারপতিকে। পৃথিবীর সভ্য কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির নেই। কেউ অসন্তষ্ট থাকলেও রায়কে মেনে নিতে হয়। যারা সর্বোচ্চ আদালতের রায় মানেন তারাই সভ্য। তারা সভ্যতার আলোকবর্তিকা হতে চান না। অন্ধকারকে দীর্ঘস্থায়ী করতে চান বলেই আজকে সর্বোচ্চ আদালতের রায় এবং প্রধান বিচারপতিকে তারা আক্রমণ করছেন।

গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মাদ্রাসা মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংককে দিয়ে প্রধান বিচারপতিকে চাপ দেয়া হচ্ছে। যাতে করে প্রধান বিচারপতি তার জায়গা থেকে সরে আসেন এবং রায় পরিবর্তন করেন। তবে মানুষ বিশ্বাস করে চাপের মুখেও প্রধান বিচারপতি অটল থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের মনিটর মো. আফজাল হোসেন সবুজসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

-এজেড