শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্পেনে সন্ত্রাস বিরোধী মিছিলে যোগ দিলেন রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্পেনের বার্সেলোনায় মিছিল-সমাবেশ করলেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবারের এই আয়োজনে জঙ্গিবাদ রূখে দেয়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা। মূলতঃ কেন্দ্রীয়, প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ স্পেনের রূপ ফুটিয়ে তুলতে ছিলো এই উদ্যেগ।

স্পেনের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজা ষষ্ঠ ফিলিপ যোগ দিলেন কোন বিক্ষোভ-কর্মসূচিতে। তার সাথে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়সহ, স্বায়ত্ত্বশাসিত কাতালান ও মন্ত্রিসভার নেতাকর্মীরা। ছিলেন জরুরী উদ্ধারকর্মী, ট্যাক্সি ড্রাইভার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

গত ১৭ আগস্ট বার্সেলোনা ও ক্যামব্রিলসে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় আততায়ীরা। ঐ হামলায় প্রাণ হারান কমপক্ষে ১৫ জন; আরও ১২০ জন আহত হন। পুলিশের পাল্টা অভিযানে নিহত হয় আট সন্দেহভাজন হামলাকারী। দু’জন কারাগারে, বাকি দুজনকে জামিন দেয়া হলেও রাখা হয়েছে নজরদারিতে। হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ