শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ত্রাণমন্ত্রণালয়ের সব কর্মচারী-কর্মকর্তার ঈদের ছুটি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের বন্যা পরিস্থিতির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সকল কর্মচারী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। তাদের ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় নদীভাঙন ও পানিবন্দি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছুটি বাতিলের এ ঘোষণা দেন।

এ সময় তিনি ত্রাণ সামগ্রী নিয়ে কোনো দুর্নীতি হলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

মন্ত্রী বলেন, ‘দুর্গত এলাকায় কৃষকদের বিনা মূল্যে সার, বীজ ও ঔষধ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাংক ঋণ মওকুফ করা হবে।’

তিনি চড়া সুদে ঋণ দেওয়ার অভিযোগ তুলে এনজিওগুলোকে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ঋণের সুদ মাফ করে দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানের জাজিরা ও নড়িয়া উপজেলার বন্যা ও নদীভাঙন কবলিত ৯০০ পরিবারের মাঝে এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ