শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মার্কিন মিত্র হিসেবে অনেক দুর্ভোগ সহ্য করেছে পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন মিত্র হওয়ার কারণে পাকিস্তান অনেক দুর্ভোগ সহ্য করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেছেন, পাকিস্তানের মিত্র হিসেবে অনেক দুর্ভোগ সহ্য করেছে পাকিস্তান। আর এখন আফগানিস্তানে ১৬ বছরে ধরে যুদ্ধের মার্কিন ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্চে।

তিনি বলেন, আফগান তালেবান আমেরিকা এবং আফগানিস্তানের সমস্যা পাকিস্তানের নয়।

পাকিস্তান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন তিনি। শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ প্রতিক্রিয়া জানান খাজা আসিফ।

তিনি আরো বলেন, আমেরিকা যদি পাকিস্তানকে বিশ্বাস করতে না পারে তবে দেশটিতে বসবাসরত আফগান শরণার্থীদেরকে অবিলম্বে সরিয়ে নেয়ার ব্যবস্থা আমেরিকার করা উচিত।

পাকিস্তানের ২০ হাজার সেনা সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, হাজার হাজার পাক সেনা প্রাণ দিয়েছে। পাকিস্তান নিজ ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ উৎখাত করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ