শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিয়ানমারকে সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারকে সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের উদ্বেগ দূর করতে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আজ সোমবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও ডেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মঞ্জুরুল করিম ডেকে সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক পত্র দেন।

জানা গেছে, এই আনুষ্ঠানিকপত্রে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় যৌথ অভিযানের প্রস্তাব করেছে বাংলাদেশ। এতে দুই দেশের নিরাপত্তা বাহিনী ইসলামিক মিলিটেন্ট, আরাকান আর্মি এবং অন্য যে কোনও অরাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এর মাধ্যমে আমরা আমাদের সদিচ্ছা প্রকাশ করেছি যাতে করে মিয়ানমার নিরাপত্তা উদ্বেগ প্রশমিত করতে পারে।

মিয়ানমার তাদের সীমান্তে অব্যাহতভাবে রোহিঙ্গাদের ওপর হামলা চালালেও এসব ঘটনা ‘বেঙ্গলি টেররিস্ট’রা ঘটাচ্ছে বলে উল্টো প্রচারণা চালায়।

তিনি আরও বলেন, ‘আমরা এই শব্দটি ব্যবহারের ক্ষেত্রে চরম উদ্বেগ প্রকাশ করেছি এবং মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বলা হয়েছে যাতে তিনি তার সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করেন যাতে ভবিষ্যতে এ শব্দটি আর ব্যবহার করা না হয়।

রোহিঙ্গারা ভয়ঙ্কর অনিশ্চয়তায় প্রহর গুনছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ