শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রানা প্লাজার মালিক সোহেল রানার ৩ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক)একটি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কে এম ইমরুল কায়েশ আজ মঙ্গলবার এ রায় দেন। এ সময় রানা আদালতে উপস্থিত ছিলেন।

সোহেল রানার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।

রানা প্লাজা ট্রাজেডির পর ভবন মালিক সোহেল রানা, তাঁর স্ত্রী এবং পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। কাশিমপুর কারাগার থেকে ২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফরমে কোনো তথ্য না দিয়ে তা ফেরত পাঠান। এরপর ওই বছরের ২০ মে সোহেল রানার বিরুদ্ধে দুদক এ মামলা করে। ২০১৬ সালের ১ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২(২) ধারায় এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক। গত ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষে এ মামলায় আটজন সাক্ষী উপস্থাপন করা হয়।

রায় ঘোষণার পর দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার সন্তেআষপ্রকাশ করেছেন। আর বাদীর আইনজীবী ফারুক আহম্মদ বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে। সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৭৫ জন প্রাণ হারান। অনেকে আহত হন। হতাহত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই পোশাকশ্রমিক। এরপর ২ ৯ এপ্রিল বেনাপোলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন রানা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ