শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ। পাশাপাশি তিনি পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহবান জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা পালিয়ে আসছেন তার মধ্যে রয়েছেন নারী ও শিশু। তাদের অনেকে আবার আহত।

মানবাধিকার বিষয়ক এজেন্সিগুলোর অবাধ সুবিধা পাওয়ারও আহ্বান জানিয়েছেন মহাসচিব। আক্রান্ত এ সম্প্রদায়ের কাছে যাতে সাহায্য পৌঁছে দেয়া ও তাদের সুরক্ষা দেয়া যায় সেই সুবিধা দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।এক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশ উভয় দেশকে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, সোমবার রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান তীব্র থেকে তীব্রতর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এদিন পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঘুমধুম গ্রামের কাছ থেকে ফেরত পাঠানোর চেষ্টা করে বাংলাদেশের কোস্ট গার্ডরা। এতে নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়েছেন তারা। ওদিকে গত তিন দিন ধরে মিয়ানমারে গুলির শব্দ শুনতে পেয়েছেন সাংবাদিকরা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ