শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হাজযাত্রীদের সঙ্গে প্রতারণা, ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৯৭ জন। এদের মধ্যে ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান আজ সাংবাদিকদের জানান, অভিযুক্ত ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুগ্ম-সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভিসা পেয়েও ৩৯৭ জন এবার হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারেননি। এদের মধ্যে ৯৮ জন ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের (অভিযুক্ত এজেন্সি) বিরুদ্ধে তদন্ত করা হবে, দায়ী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না। এদের পাসপোর্ট ছিল, ভিসা ছিল, কিন্তু টিকেট ছিল না। হজ এজেন্সির প্রতিনিধিও হজ ক্যাম্পে উপস্থিত ছিলেন না।’

৩ দিনে ৩ হাজার রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে: মানবাধিকার সংস্থা

যুগ্ম-সচিব বলেন, ‘এগুলোর বিরুদ্ধে হজ অফিস জিডি করেছে। জিডির সূত্র ধরে মামলা করতে পারি। তদন্তের পর মামলা করব।’

চলতি বছর কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগে ওঠে। তাদের অনিয়মের কারণে অনেক হজযাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়। এ বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে সোমবার।

৩৯৭ জনের হজে যাওয়া হচ্ছে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ