শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফগানিস্তানে সাংসদের বাড়িতে হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহারের জালালাবাদ শহরের এক আফগান রাজনীতিবিদের বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার সশস্ত্র এ হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। খবর সিনহুয়া’র।

সশস্ত্র সন্ত্রাসীরা সকালে আফগানিস্তানের সংসদ সদস্য জাহির কাদেরের বাড়িতে একটি বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে।

এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, হামলাকারীরা দুই নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। তার আগে এক জঙ্গি ভবনটির কাছে তার জ্যাকেট বিস্ফোরণ ঘটায়।

এই প্রদেশে তালিবান ও আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ