শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের  রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান নির‌্যাতন রোধে ও রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানায়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ আগস্ট) ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত রিনা প্রিথিয়াসমিয়ারসি সোমারনো পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে মঙ্গলবারের আলোচনার সূত্র ধরে মাহমুদ আলী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাহমুদ আলী রাখাইন মুসলিমদের বাংলাদেশে অনুপ্রবেশের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

রাখাইনের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কফি আনানের নেতৃত্বে গঠিত রাখাইন পরামর্শক কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা সমস্যা সমাধানে বাংলাদেশ যে কোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ