বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

নামাজ ভোলেন নি অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ সফরে এসেও নামাজ আদায়ের কথা ভোলেন নি অস্ট্রেলিয়ার ক্রিটেক দলের সদস্য উসমান খাজা। বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের একমাত্র মুসলিম সদস্য উসমান খাজা আজ ঈদের নামাজ আদায় করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হকের সঙ্গে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মসজিদে নামাজ আদায় করেছেন।

এক কাতারে নামাজ আদায় করেন তার এবং নামাজের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়ও করেন।

অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার ব্যক্তিগত জীবনে ধর্মানুরাগী। তিনি যেখানেই যান কেনো হালাল খাবার গ্রহণ করেন এবং অনুশীলনের মাঝেও নামাজ আদায় করেন।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ