শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মিয়ানমারের বড় শহরগুলোতে জঙ্গি হামলার ছক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তাদের দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানোর জন্য বাইরের একটি দেশে বসে ষড়যন্ত্র চালানো হচ্ছে আর এই উদ্দেশ্যে জঙ্গিদের তালিমও দেওয়া হয়েছে। তবে দেশটি কারা, তারা সেটি উল্লেখ করেনি। খবর বিবিসি বাংলার

প্রশাসনিক রাজধানী নেপিদও থেকে মিয়ানমার সেনাবাহিনীর জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, বিদেশের মাটিতে বসে মিয়ানমারের অভ্যন্তরে হামলা চালানোর এই ছক কষা হচ্ছে।

বিবৃতিতে মিয়ানমার সন্ত্রাসবাদকে সমর্থন করে থাকে বলে বলা হয়েছে, এবং সেই দেশে কর্মরত মিয়ানমারের কিছু লোককে এই হামলায় কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। তবে সেই দেশটির নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এই বিবৃতির ভাষ্য অনুযায়ী, ষড়যন্ত্রকারী সেই দেশটি থেকে মিয়ানমারের কিছু লোককে জঙ্গি প্রশিক্ষণ নিতে মাসচারেক আগে তৃতীয় আরেকটি দেশে পাঠানো হয়েছিল বলেও তারা জানতে পেরেছে।

এই তালিমপ্রাপ্ত জঙ্গিরা ঘরে বানানো বোমা-বিস্ফোরক আর মাইন তৈরিতে দক্ষ হয়ে ফিরে এসেছে। এখন তারা মিয়ানমারে জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও সেনাবাহিনী দাবি করছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন প্রদেশের বুথিডং-মংটও অঞ্চলে 'বাঙালি ইস্যু'তে যা ঘটছে, সে ব্যাপারে সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলাগুলোর ছক কষা হচ্ছে।

আর এই হামলাগুলো রাখাইন প্রদেশে নয় বরং নেপিদও, ইয়াঙ্গুন, মান্দালে বা মওলামাইয়িনের মতো দেশের বড় বড় শহরেই করার পরিকল্পনা করা হয়েছে বলে সেনাবাহিনী জানতে পেরেছে।

রোহিঙ্গা গণহত্যা : বৃহৎ শক্তিগুলো বাতাস দিচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ