রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

ছাত্রলীগ থেকে ৩১৩ নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে ৩১৩ জন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির ১৩ জন এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শাখার ৩শ নেতা পদত্যাগপত্র কেন্দ্রে জমা দিয়েছেন।
গত ১৩ জুলাই ছাত্রলীগ থেকে ৭২ ঘন্টার মধ্যে বিবাহিতদের স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এতে ব্যাপক সাড়া মেলে।
বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে বিবাহিতদের পদত্যাগ করার জন্য বলা হয়েছিল। এতে সাড়া দিয়ে অনেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মোট সংখ্যা না দেখে এ মুহূর্তে বলা যাচ্ছে না।