শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে রোহিঙ্গাদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, উখিয়া মরিচা হয়ে শাহপরী দ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দূরাবস্থা দেখে কেউই চোখের পানি সংবরণ করতে পারবে না।

তিনি বলেন, ভিটেমাটি হারা অসহায় নারী পুরুষ ও শিশুরা খাদ্য সংকটে ভূগছে। আর এখনো যারা পালিয়ে আসতে পারেনি তাদের ঘরবাড়ী হায়নাদের দেওয়া আগুনে জ্বলছে। এমতাবস্থায় সার্ক জাতিসংঘ ওআইসিকে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

গতকাল টেকনাফ সীমান্ত সফরকারী জমিয়ত নেতৃবৃন্দের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণের পূর্বে আল্লামা কাসেমী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের দালাল চক্র থেকে রক্ষায় এবং মা বোনদের ইজ্জত-আব্রুর হেফাজতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যে সব সংস্থা বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কাার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে অবাধে ত্রাণকার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।

সফরসঙ্গী হিসেবে আল্লামা কাসেমীর সাথে ছিলেন মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা জাকির হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ