রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাংগস গ্রুপের পত্রিকা দৈনিক সকালের খবর বন্ধ হয়ে গেছে। ছয় বছর পর বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ।

সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় বলেন, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন।

কমলেশ রায় জানান, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে। ২০১১ সালের ২২ মে পত্রিকাটি প্রকাশনা শুরু করেছি।

শুরুতে বেশ হাকডাক করে নামলেও যোগ্য সম্পাদকের অভাবে সুবিধা করতে পারেনি দৈনিকটি। বছর খানেক ভালো চললেও ধস নামতে শুরু করে। শেষ পর্যন্ত এটি বন্ধই হয়ে গেল।