রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

এবার মাদরাসা শিক্ষককে বিয়ে করলেন চিত্র নায়িকা ময়ূরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চিত্রনায়িকা হ্যাপির পর এবার মাদরাসা শিক্ষককে বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী। চিত্র জগতে এক সময়ে সাড়া জাগানো এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই মিডিয়াতে নেই।

গত আগস্ট মাসে জুয়েল আহমদ নামে এক মাদরাসা শিক্ষক বিয়ে করেছেন। তিনি এখন গাজীপুরের একটি মাদ্রাসায় পাঠদান করান।

নতুন স্বামীকে নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। ময়ূরীর প্রথম স্বামীর  ঘরের একটি কন্যা সন্তান রয়েছে; নাম অ্যাঞ্জেল।

ময়ূরী প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান তিনি।

এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি।  এবার মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন এ অভিনেত্রী।