বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাল ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে দেশবাসী উদ্বিগ্ন: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চালসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি এক  বিবৃতিতে জানান, মাত্র ২ দিনের ব্যবধানে কেজি প্রতি চালের দাম ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যা রীতিমত দেশবাসীর উদ্বেগের কারণ।

তিনি আরো বলেন , সরকারের মদদে কতিপয় আড়ৎদার সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। প্রতিকেজি চালের দাম ৭০/৭২ টাকা ধরে বিক্রি হচ্ছে, অপরিদকে মোটা চালের দামও ৫০/৫৫ টাকা কেজি। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বিবৃতিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সিন্ডিকেট ভাঙ্গতে হবে এবং এ সকল সিন্ডিকেটের সাথে সরকারের উচ্চ পর্যায়ে কোন মন্ত্রী এমপি জড়িত কিনা তাও সরকারকে খতিয়ে দেখতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ