আনাস বিন ইউসুফ
আলেম ও অনলাইন এক্টিভিস্ট
সময় যত গড়াচ্ছে সীমান্ত পরিস্থিতির অবনতিই হচ্ছে৷ একদিকে আরাকান থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের ঢল অব্যাহত রয়েছে৷ টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনো প্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা৷ অন্যদিকে একে একে ব্যর্থ হচ্ছে চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক সকল তৎপরতা৷
আশা ছিল, অনতিবিলম্বে জাতিসংঘ সংকট নিরসনের কার্যকরি কোন উদ্যোগ গ্রহন করবে৷ কিন্তু সেটা হয় নি৷ নিয়ম রক্ষার উদ্বেগ-উৎকণ্ঠা আর নির্যাতন বন্ধের আহবানেই সীমাবদ্ধ রয়েছে তাদের তৎপরতা৷
জাতিসংঘ যে ব্যর্থ হবে এটা পূর্ব থেকেই অনুমান করা যাচ্ছিল৷ কেননা বিশ্বের মুসলিম জনপদগুলোতে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আজ পর্যন্ত জাতিসংঘ কোন সাফল্য দেখাতে পারে নি৷ অমুসলিম আধিপত্যে পরিচালিত জাতিসংঘে মুসলিম প্রসঙ্গটি অনেকটাই মূল্যহীন।
জাতিসংঘের মূল চালিকা শক্তি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ৷ যুক্তরাষ্ট্র, রাশিয়া, বৃটেন, ফ্রান্স ও চীন৷ পৃথিবীর অনেক গণহত্যা ও অপরাধের সঙ্গে সঙ্গে এই রাষ্ট্রগুলোর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। বৃহৎ পরাশক্তি পাঁচ রাষ্ট্র ব্যতীত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা যেমন নেই, তেমন পরাশক্তিদের মতামতের বাইরে যাওয়ার সুযোগও কম।
নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব বাস্তবায়নের জন্য পূর্বশর্ত হচ্ছে পরিষদের সবার সম্মতি থাকা। নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্য রাষ্ট্র যদি দ্বিমত পোষণ করে তাহলে প্রস্তাবটি বাতিল বলে গন্য হবে৷ সুতরাং চীনের বিরোধিতার মুখে মিয়ানমারের চলমান সংকট নিরসনে জাতিসংঘ কিছুই করতে পারছে না৷মিয়ানমার সরকারকে সর্বাত্মক সমর্থন দেয়া চীন এখানে ভেটো দিবে৷
জাতিসংঘের আগামী দিনের করণীয় বলতে ‘বক্তব্য-বিবৃতি আর নিন্দা।’ ব্যস, এটুকুই তাদের সাধ্য-ক্ষমতা ৷
এদিকে চীনের পর রাশিয়াও পরোক্ষভাবে মিয়ানমার সরকারের পক্ষ নিয়েছে৷ তারা বলেছে, চলমান সমস্যাটি মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়৷ তাই রাশিয়à