শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম : সরকারকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করার আহবান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত  এক সমাবেশে তিনি সরকারকে এ আহবান জানান।

সমাবেশে সরকারের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের চেষ্টা করুন। এ সুযোগ আর পাবেন না। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন। তিনি আরও বলেন, কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না। এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ।

বক্তব্যে বিএনপির ত্রাণ আটকে দেওয়ায় সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, সংকীর্ণতা ছেড়ে দিন। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে সুযোগ দিন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ