বাংলাদেশের দু'জন সাংবাদিক মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছেন৷ ২৫ আগস্টের পর বিদেশি কয়েকজন সাংবাদিক মিয়ানমার সরকারের সহায়তায় রাখাইনে প্রবেশ করেন৷ কিন্তু বাংলাদেশের এই দুই সাংবাদিক রাখাইনে যান নিজের চেষ্টায়৷
মিয়ানমারের রাখাইনে প্রবেশ করা সর্বশেষ বাংলাদেশি সাংবাদিক হলেন অনলাইন পত্রিকা ‘বাংলা ট্রিবিউন’- এর সাংবাদিক আমানুর রহমান রনি৷ তিনি বৃহস্পতিবার (২১-০৯-১৭) বিকেলের দিকে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত দিয়ে রাখাইনের তমব্রু এলাকায় প্রবেশ করেন৷ ফিরে আসেন সন্ধ্যার আগেই৷
তিনি সেখানে দুই ঘন্টা অবস্থান করে পাঁচটি পাড়া ঘুরে দেখেন৷ ছবি তোলেন৷ ভিডিও করেন৷ আর ওই পাঁচটি পাড়ায়ই তিনি দেখেছেন মিয়ানমারের সেনাবাহিনী এবং মগদের হামলা ও ধ্বংসযজ্ঞের চিত্র৷ আর তিনি ফিরে আসার ঠিক আগেই ওই এলাকার একটি গ্রামে আগুন দেয়া হয়৷
আমানুর ডয়চে ভেলেকে বলেন, ‘‘এর আগেও আমি রাখাইনে প্রবেশের চেষ্টা করেছি৷ নিরাপত্তার দিক নিশ্চিত না হওয়ায় প্রবেশ করতে পারিনি৷ বৃহস্পতিবার দুপুরে প্রথম দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় আমি সফল হই৷ নির্যাতনের মুখে ঢলের মতো রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে৷ আমি কক্সবাজার থেকে রিপোর্ট করছি৷ ইচ্ছে ছিল নির্যাতনের উৎসমূলে যাওয়ার৷ দেখে আসার৷ কী হয়েছে সেখানে? আমি বান্দরবানের নাইখ্যংছড়ি দিয়ে প্রবেশ করি৷ নো-ম্যান্স ল্যান্ড পার হলেই রাখাইনের তমব্রু৷’’
তিনি জানান, ‘‘কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের কেউ কেউ এখনো সুযোগ বুঝে ফেলে আসা ঘরবাড়ি সহায়-সম্পদ দেখতে সেখানে যান৷ আবার ফিরে আসেন৷ আমি সেরকম দু'জন রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় তমব্রুতে যাই৷ তাঁরা যখন নিশ্চিত করে ওই এলাকায় সেনাবাহিনী ও মগরা নাই, তখনই প্রবেশ করি৷’’
- আপনি সেখানে কী দেখলেন?
‘‘আমি ওপারে গিয়ে যত সামনের দিকে এগিয়েছি ততই ধ্বংসের চিত্র পেয়েছি৷ বাড়িঘরগুলো ভাঙা৷ মাটির দেয়াল দাঁড়িয়ে আছে৷ আসলে ওই বাড়িগুলো পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃষ্টির কারণে ছাই ও আগুনের আলামত ধুয়ে গেছে৷ তাই মনে হয় যেন ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে৷ ঘরগুলোতে লুটপাটের প্রমাণও স্পষ্ট৷ আসবাবপত্র পড়ে আছে৷ ধানের গোলা, কাপড়চোà¦