শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আরাকানে নতুন করে রোহিঙ্গা গ্রামে অাগুন দিচ্ছে সেনা ও বৌদ্ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মিয়ানমারের সেনা ও স্থানীয় বৌদ্ধরা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে নতুন করে ২০ টি বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সকালে মংডুর কেইন চং গ্রামের মুসলিমদের ঘরবাড়িতে অগ্নিযোগ করা হয়।

এর আগেও স্যাটেলাইটে তোলা জ্বালিয়ে দেওয়া গ্রামের ছবি পর্যবেক্ষণ করে এইচআরডাব্লিউ জানিয়েছিল, দেশটির নিরাপত্তা বাহিনী রাজ্যের প্রায় ২১৪টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

এ ব্যাপারে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাখাইনে গিয়ে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত এবং কারণ অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এর জন্য রোহিঙ্গাদেরই দায়ী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ পোস্ট ও সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার ঘটনার পর থেকে রাখাইন রাজ্যে নতুন করে শুরু হয় সেনা অভিযান। আর সেনাবাহিনীর এ অভিযান চলাকালে সেনা সদস্য ও স্থানীয় মগদের অত্যাচার-নির্যাতনের শিকার হয় রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুরা।

এমনকি তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই নির্যাতন থেকে নিজের প্রাণ বাচাতে ইতিমধ্যে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ