শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যে কোনো মুহূর্তে শুরু হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া: সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্তর্জাতিক চাপের মুখে আরেকটু মাথানত হলো মিয়ানমারের। এবার নির্যাতনের মুখে দেশত্যাগ করা রোহিঙ্গাদের যে কোনো মুহূর্তে দেশে ফিরিয়ে নেয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাধর নেত্রী অং সান সুচি।

জাপানের এশিয়ান রিভিউ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সুচি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইনের চলমান সঙ্কট মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, মিয়ানমার সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। দারিদ্র্য দূর করতে এ ধরনের আর্থিক সংস্কার প্রয়োজন। দারিদ্র্যের কারণেই উগ্রপন্থার সৃষ্টি হয়।

তবে সুচি আন্তর্জাতিক অঙ্গণে সমালোচনার জবাবে বলেন, কোনো কিছুই অবাক করার মতো নয়। কারণ, অন্য সব মতামতের মতো বিশ্ব মতামতও বদলায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ