শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেবী দু্র্গাকে ‘যৌনকর্মী’ বলে বিতর্কের মুখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেবী দুর্গা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিংহ কলেজের সহকারী অধ্যাপক কেদার কুমার মণ্ডল।

গত ২২ সেপ্টেম্বর তিনি ফেসবুকে দেবী দুর্গাকে ‘পৌরাণিক শাস্ত্রের যৌনকর্মী’ বলে মন্তব্য করেন। তাঁর লেখা পোস্টটি ভাইরাল হওয়ার পরই বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং ন্যাশনাল স্টুডেন্টস’ ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) অধ্যাপক মণ্ডলের এই কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাঁর পদত্যাগের দাবি করেছেন।

অন্য দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়েক শিক্ষক সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক টিচার ফ্রন্ট (এনডিটিএফ) ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়ে একটি মামলা দায়ের করে। এনডিটিএফ-এর প্রধান রাজীব রায় বলেন, “এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। বাক্‌স্বাধীনতা থাকলেই যা ইচ্ছা বলা যায় না।”

অধ্যাপকের সেই ফেসবুক পোস্ট

সমাজের বিভিন্ন মহল তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও অধ্যাপকের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন অনেকে। তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেখেই পোস্টটি মুছে দেন অধ্যাপক মণ্ডল। তবে কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ