শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানেও ভালো নেই রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ১৯৭০ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম নিধন শুরু হয়। তখন প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেন বহু রোহিঙ্গা পরিবার। তাদের কেউ কেউ থেকে যান পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে আবার একদল চলে যান পশ্চিম পাকিস্তানে। পরবর্তী সময়েও অনেকে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। বর্তমানে পাকিস্তানে চার লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বসবাস করে। কেমন আছে, পাকিস্তানে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমরা?

রোহিঙ্গা মুসলিমরা পাকিস্তানে দীর্ঘদিন বসবাস করলেও তাদের জীবনযাত্রার কোনো উন্নতি ঘটেনি। মূল সমাজের সাথেও তাদের মেশার সুযোগ দেয়া হয় না খুব একটা। তারা বাংলায় কথা বলার কারণে তাদেরকে বাঙালি মনে করা হয়।

পাকিস্তানে বসবাসরত এবং পাকিস্তানে জন্ম নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয় নি পাকিস্তান সরকার। তাদের জাতীয় পরিচয়পত্র নেই। ‘পাকিস্তানে রোহিঙ্গারা বাঙালি এবং শরণার্থী।’ ফলে তারা অনেক নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত। কোনো সরকারিতে আবেদনের সুযোগ নেই তাদের।

পাকিস্তানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের উল্লেখযোগ্য অংশ পাকিস্তানের আরাকানাবাদ মানক স্থানে বসবাস করে। একজন মানুষের যেসব মৌলিক সুযোগ-সুবিধা থাকা দরকার, তা এখানে নেই৷ আরাকানাবাদে নেই কোনো হাসপাতাল৷ ভাঙাচোরা বাড়িতে থাকেন তাঁরা, ছোট ছোট বাড়িতে অনেক মানুষ একসাথে থাকতে হয়৷ একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ২০ জন পর্যন্ত রোহিঙ্গাও বসবাস করেন।

বার্মিজ মুসলিম কল্যাণ সংস্থার সভাপতি নূর হুসাইন আরকানি জানালেন, আরাকানাবাদেই অন্তত এক লাখ রোহিঙ্গার বাস৷ এদের বেশিরভাগই জেলে, কেউ কেউ পোশাক কারখানায় কাজ করে৷

সূত্র : ডয়েচে বেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ