শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানে তোপের মুখে হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লস্কর ই তইবা-র নেতা হাফিজ সাইদ এবং তার সংগঠন কে ঝেড়ে ফেলতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিল পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রী বলেছেন, হাফিজ ও তার লস্কর পাকিস্তানের ‘বোঝা’ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ‘বিপদ।

নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে গতকাল বুধবার এক প্রশ্নোত্তর পর্বে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ সরাসরিই বলেন, আমি মেনে নিচ্ছি, সইদ-লস্কর আমাদের বোঝা। আমি এটা অস্বীকার করছি না।

কিন্তু ওদের ঝেড়ে ফেলার জন্য আমাদের কিছুটা সময় দিন। এই সব ঝামেলা মোকাবিলার জন্য উপযুক্ত রসদের অভাব আছে আমাদের।

এছাড়াও,  হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান প্রশাসন। তাদের বক্তব্য, হাফিজ বাইরে এলে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি হতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ