শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রথমবারের মতো সৌদি দূতাবাসের নারী মুখপাত্র নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রথমবারের মতো দূতাবাসের মুখপাত্র হিসেবে নারী নিয়োগ দিয়েছে সৌদি আরব।ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে ফাতিমা বাইশেনকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফাতিমা বাইশেন এক টুইট বার্তায় জানান, ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়ে আমি গর্বিত। এরকম সুযোগ দেয়ার জন্য আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ। সবার সমর্থন এবং শুভকামনা আশা করছি।

ওয়াশিংটনভিত্তিক আরব ফাউন্ডেশনের পরিচালক ছিলেন তিনি। তার আগে তিনি সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

শ্রমবাজার, বেসরকারি উন্নয়ন খাত এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফাতিমার।

এছাড়া বিশ্বব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইমিরেটস ফাউন্ডেশনে কাজ করেছেন তিনি। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন তিনি। সূত্র : সৌদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ