শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোহিঙ্গাদের জন্য তুরস্কের মুচির মহানুভবতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য তুরস্কের মুচি ইব্রাহিম বাইরাকদার তার এক দিনের পারিশ্রমিক দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

তুরস্কের ৬৬ বছর বয়সী ইব্রাহিম বাইরাকদার সেদেশের হাতাই প্রদেশের আন্টাক্য শহরের অধিবাসী। পেশায় তিনি একজন মুচি। প্রায় বিশ বছর যাবত তিনি এই পেশায় নিয়োজিত আছেন। রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য তিনি তার অর্জিত এক দিনের পারিশ্রমিক দান করবেন বলে জানা গেছে।

সবার নিজের সমর্থ অনুযায়ী মিয়ানমারের নিপীড়িত মুসলমানদের সাহায্য করার বিষয়ে ইব্রাহিম বলেন: যখন আমাদের ধর্মীয় ভাইয়েরা কঠিন পরিস্থিতির সম্মুখীন, তখন আমরা এই বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমাদের উচিত যে কোন উপায়ে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করা।

তুরকিয়া পোস্টকে দেওয়া তার এক সাক্ষাৎকারের একাংশে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য এবং মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ করার জন্য বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সূত্র : তুরকিয়া পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ