শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে আইএস-এর উত্থান হবে: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন চলতে থাকলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। শনিবার তিনি বলেছেন, রোহিঙ্গা নির্যাতনকে সুযোগ হিসেবে গ্রহণ করে বিষয়টিকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করতে পারে জঙ্গিরা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে এসেছে। একসঙ্গে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলি বিশপ সতর্ক করেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর চলমান সহিংসতায় সীমান্ত সমস্যাও বাড়াতে পারে।
তিনি বলেছেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন যে, নির্দিষ্টভাবে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনাকে আইএস ও অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠী হাতিয়ার বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে পারে’।

জুলি বিশপ জোর দিয়ে বলেছেন, ‘আর এ কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে’। রোহিঙ্গা নির্যাতন বন্ধে পরিষ্কার অবস্থান না নেয়ায় নোবেলজয়ী অং সান সুচি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক নিন্দার মুখে রয়েছেন। একই কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার ছবি সরিয়ে নেয়া হয়েছে।

মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারপ্রধান ও রাষ্ট্রীয় পরামর্শক সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ইঙ্গিত দিলেও কবে, কখন, কীভাবে তা করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা দেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ