সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

রাষ্ট্রপতি বলেন, সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু  ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। শিশুরা অন্যায়ের শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। সরকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

এসময় রাষ্ট্রপতি সকল কন্যা শিশুদের মার্শাল আর্ট শেখার কথা বলেন। কারণ নারীদের সাফল্যের সাথে শুধু পরিবার নয়, দেশ জড়িত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ