সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

যুক্তরাষ্ট্রে কনসার্টে হামলা : নিহত ২০, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অস্ত্রধারী শহরের একটি মিউজিক ফেস্টিভালের ওপর গুলিবর্ষণ করলে তাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে সন্দেহভাজন হামলাকারী ঐ শহরেরই একজন বাসিন্দা এবং সে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে।

তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ ম্যারিলু ডেনলি নামে এক নারীকে খুঁজছে, যিনি ঐ হামলাকারী সঙ্গে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, অস্ত্রধারী মান্দালে বে হোটেলের ৩২ তলার একটি কামরা থেকে নীচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করে।

সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ। টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

সূত্র : বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ