আনিস আলমগীর
জার্মান সংসদের নির্বাচন হয়ে গেলো সম্প্রতি। দেশটির সংসদীয় আসন সংখ্যা ৭০৯। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৫৫ আসন। গত সংসদ নির্বাচনেও কোনও দল সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি। এবারও কোনও দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। পুনরায় কোয়ালিশন সরকার হবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে। কারণ তারা একক সংখ্যাগরিষ্ঠ দল।
জার্মানে এবারের সংসদ নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি আসন পেয়েছে ২৪৬টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আসন পেয়েছে ১৫৩টি, ফ্রি ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৮০টি, অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড পার্টি পেয়েছে ৯৪টি, গ্রিন পার্টি পেয়েছে ৬৭টি আর দ্য লেফট পেয়েছে ৬৯টি আসন।
সমগ্র ইউরোপ উদ্বিগ্ন হয়েছে জার্মান নির্বাচনে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড পার্টির (এএফডি) উত্থানে। এ নির্বাচনে তারা ৯৪টি আসন পেয়েছে। তারা হচ্ছে নব্য নাৎসি দল। নাৎসিদের উত্থানও হয়েছিল হঠাৎ করে। ক্ষমতা লাভের দুই বছর আগেও অ্যাডলফ হিটলার জার্মানির নাগরিক প্রজা পর্যন্ত ছিলেন না। হিটলার একজন জার্মান অস্ট্রিয়ান। সৈনিক হিসাবে তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন।
জার্মানির একজন প্রসিদ্ধ দার্শনিক ছিলেন। তার নাম অসভাল্ড স্পেংলার। তিনি বলপ্রয়োগ নীতিতে বিশ্বাসী ও বলপ্রয়োগ নীতির প্রচারক ছিলেন। তিনি বলেছেন, ‘মানুষ হচ্ছে একটি শিকারি পশু, সাহসী, ধূর্ত ও নিষ্ঠুর’, ‘আদর্শবাদ মানেই কাপুরুষতা’। শিকারি জন্তুই হচ্ছে জীবন্ত প্রাণশক্তির শ্রেষ্ঠ নিদর্শন। তার ভাষায়–‘সহানুভূতি, আপস ও শান্তি হচ্ছে দন্তহীন অনুভূতি’। ‘ঘৃণা শিকারি পশুর সবচেয়ে খাঁটি জাতিগত চেতনা’।
স্পেংলারের মতে মানুষকে হতে হবে ‘সিংহের মতো, তার গর্তে নিজের সমান শক্তিশালী আর একজনের অস্তিত্ব সে কিছুতেই বরদাস্ত করবে না। শান্তশিষ্ট গরু পালে মিশে থাকে, তাকে যে দিকে তাড়িয়ে নিয়ে যায়, সে দিকেই চলে। তার মতো হলে মানুষের চলবে না। সেই সিংহতুল্য মানুষের পক্ষে যুদ্ধই হচ্ছে সবচেয়ে বড় কাজ ও আনন্দের’। অনেকে মনে করেন, দার্শনিক স্পেংলারের ‘জবরদস্তবাদে উদ্বুদ্ধ হয়ে হিটলার নাৎসি পার্টি গঠন করেছিলেন। ভার্সাই সন্ধি নিয়ে হিটলারের মনে দুঃখ-বেদনা ছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়কে আর দাসত্বমূলক ভার্সাই সন্ধিকে কোনোভাবেই হিটলার মেনে নিতে পারেননি।
সে কারণেই প্রতিশোধ নেওয়ার স্পৃহায় হিটলার