আবরার আবদুল্লাহ : শাহ পরীর দ্বীপে অবস্থিত দুটি কওমি মাদরাসা ‘বাহরুল উলুম ও দারুশ শরিয়াহ’ কে সম্পৃক্ত করে গতকাল দেশের একটি জাতীয় দৈনিকে ‘মানবতার নামে উদ্দেশ্য হাসিল দুই মাদরাসার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যাতে রোহিঙ্গাদের ত্রাণ বিষয়ে নানা অভিযোগ তোলা হয়।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, মাদরাসা দুটি দেশি-বিদেশি অনুদান পাওয়ার জন্য নৌকা যোগে সীমানার ওপারে রোহিঙ্গাদের প্রলুব্ধ করে নিয়ে আসছে। প্রতিবেদনে দাবি করা হয়, রোহিঙ্গাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ হাতিয়ে নেয়ায় দারুশ শরিয়াহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফিরোজ আলমকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রতিবেদক নিজের দাবির পক্ষে কয়েকজনের জবানিও তুলে ধরেছেন তার প্রতিবেদনে।
প্রতিবেদনটি দেশের ধর্মপ্রাণ মানুষকে আহত ও বিস্মিত করেছে। আওয়ার ইসলামের বিপুল সংখ্যক পাঠক বিষয়টি যাচাই করার অনুরোধ করার পর আমরা এ বিষয়ে খোঁজ খবর নিয়েছি।
এ বিষয়ে ওই রিপোর্টটিতে সত্য-মিথ্যার মিশ্রণ ও চতুরতার প্রমাণ পেয়েছেন আওয়ার ইসলাম প্রতিবেদক।
প্রতিবেদনে মাদরাসা বাহরুল উলুম (বড় মাদরাসা) এর অধ্যক্ষের নাম ‘মাওলানা মোহাম্মদ হোসেন’ উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম মাওলানা মাওলানা হুসাইন আহমদ।
আওয়ার ইসলাম প্রতিবেদক তার বরাতে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিস্মিত হন এবং বলেন, ‘আমার সঙ্গে কোনো সাংবাদিকের কথা হয় নি। এবং এমন কথা বলার প্রশ্নই আসে না।’
সঙ্গে সঙ্গে তিনি তার নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ এবং তার সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেন।
মাওলানা হুসাইন আহমদ বলেন, ‘আমরা কখনো নৌকা দিয়ে লোক আনি নি। বরং কেউ আনতে চাইলে আমরা বকা দিয়েছি (নিরুৎসাহিত করেছি)।’
তিনি আরও বলেন, ‘প্রথমে কয়েক দিন আমরা মাদরাসায় ডাল ভাতের আয়োজন করেছিলাম। পরবর্তী থেকে বাইরের লোকজন এসে তাদের খাবারের আয়োজন করছে। আমি গতকাল থেকে রোহিঙ্গাদের আশ্রয়ও দিচ্ছি না।’
‘আমি এক পর্যায়ে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চাই নি। তারা (বিজিবি ও কোস্à¦