সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


অবশেষে গোপন সত্যটা স্বীকার করলেন তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ইসলাম ধর্মই যার কাচির নিচে থাকে সব সময়। নানাভাবে হেয় করেন ইসলামপন্থীদের। তবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে হামলার ঘটনায় একটু মোড়টা ভিন্ন দিকে গেল।

যদিও ওই হামরার শুরুতে তিনি টুইট করে বসেছিলেন, লাস ভেগাসে হামলা হলো, কারা এ হামলা করলো, মুসলিমরা ছাড়া আর কে?

অনলাইনে প্রচুর সমালোচনা হয় ওই টুইট নিয়ে। নিউজ হয়। হয় শেয়ার কমেন্ট। যার ফলে হয়তো বাস্তবতা বুঝতে পারলেন নাসরিন। তিনিও বঞ্চিতদের সুরে বলে উঠলেন স্টিফেন প্যাডককে কেন সন্ত্রাসী বলা হচ্ছে না? সন্ত্রাসী হওয়ার জন্য  কি মুসলিম হওয়া লাগবে?

বৃহস্পতিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনে এ বিষয়ে এক কলাম লেখেন তিনি। যেখানে বিষয়গুলো তুলে ধরেন। মুসলিমদের যে নানাভাবে হেয় করা হয় বুঝলেন তিনিও।

তার কলামটি পড়ুন...

ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। কুপিয়ে মারা হয়েছে কাউকে।

বোমা মারা হলো কোনও বাসে বা বিল্ডিংয়ে, কোনও মার্কেটে বা মসজিদে। আমরা ধরে নিই, এটি ইসলামিক কোনও দলের কর্ম। লাস ভেগাসের কনসার্টে গুলির বৃষ্টি ঝরিয়ে যে স্টিফেন প্যাডক নামের এক লোক ৫৯ জন নিরীহ মানুষকে খুন করেছে, ৫২৭ নিরীহ মানুষকে আহত করেছে... সে লোক কিন্তু মুসলিম নয়। তার গায়ের রঙ কালো বা বাদামি নয়। তার গায়ের রঙ সাদা। ধর্ম, রাজনীতি, হিংসে, বিদ্বেষ— এসবের মধ্যেই নেই সে।

তারপরও স্টিফেন খুন করেছে অসংখ্য নিরীহ মানুষ। স্টিফেন প্যাডক কোটিপতি। রিয়েল এস্টেটের ব্যবসা আছে তার। জুয়োর নেশাও আছে। বয়স ৬৪। এক সময় হিসাবরক্ষকের চাকরি করতো। থাকতো নেভাদায়।

২৭ বছর আগে ডিভোর্স হয়েছে, খুব অল্প সময় তার বিয়ে টিকেছিল। বধূ নির্যাতনের খবর পাওয়া যায়নি। সন্তান নেই। গার্লফ্রেন্ড আছে। ফিলিপিনো গার্লফ্রেন্ড, বয়স ৬২, এক সময় ক্যাসিনোতে কাজ করতো। লাস ভেগাসের ৮০ মাইল দূরে স্টিফেনের বাড়ি। জুয়া খেলতো অনলাইনে, খেলতো লাস ভেগাসের ক্যাসিনোতে।

প্রতিবেশীরা তাকে ভালো মানুষ বলেই জানে। এক প্রতিবেশীকে বলেছিল, তার বাড়িটা যেন দেখে রাখে, বেশ কিছুদিন সে থাকবে না। তার বাবা ব্যাংক ডাকাতি করেছিল, একবার জেল থেকে পালিয়েও ছিল। ১৯৬৯ সালে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল তার বাবা। বাবা মারা গেছে। ভাই থাকে ফ্লোরিডায়।

এই স্টিফেন প্যাডক লাস ভেগাসের কান্ট্রি মিউজিক কনসার্টে পাà¦