রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয়ে শেষ হলো ইত্তেফাকের দুই যুগপূর্তী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ এ অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ অরাজনৈতিক সংগঠন,
সংগঠনটির দুইযুগ পূর্তি উৎযাপন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টা থেকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাকুল উলামা'র মজলিশে শুরার সভাপতি মাওলানা আবদুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া দারুল উলূম যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরা সদস্য মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, জামিয়া মাদানিয়া বারিধারা এর প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী, জামিয়া কুরআনীয়া আরাবিয়া লালবাগ এর মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, জামিয়া রাহমানিয়া সিনিয়র মুহাদ্দিস তারুণ্যদিপ্ত আলেম মাওলানা মামুনুল হক।

সম্মলনে বক্তারা তাদের বক্তব্যে ইত্তেফাকুল উলামা'র ঐক্যবদ্ধ থাকার ভূয়ষী প্রশংসা করেন।

বক্তারা বলেন যে সংগঠনটিতে দীর্ঘ দুইযুগ কোন ফাটল সৃষ্টি হয়নি প্রমাণ হয় সংগঠনটি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে।

ইত্তেফাকুল উলামাকে জাতীয় ঐক্য নিয়েও কাজ করতে পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মজলিসে দাওয়াতুল হকের আমির ও জামিয়া মাদানিয়া দারুল উলূম যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমূদুল হাসান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উলামায়ে কেরামের ঐক্য এখন খুবই জরুরি।

তিনি রোহিঙ্গা ইস্যুতে আলেম উলামাদের সেবা ও এগিয়ে আসাকে প্রশংসা করে বলেন, মানবতার সেবায় আলেমরা যেভাবে সর্বস্ব দিয়ে সারা দিয়েছে সরকারের উচিত তাদের কাজের মূল্যায়ন করা।

জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ বলেন, ইত্তেফাকুল উলামা যেভাবে ঐক্য ধরে রেখেছে একরম করে সিয়াসাতের ঐক্য জরুরি। ইনশাল্লাহ এর জন্য আম