রশীদ আহমদ নিউইয়র্ক থেকে: মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন-নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঘর নির্মাণ এবং নগদ অর্থ প্রদান করেছে সিলেটের প্রাচীনতম ও বৃহত্তম উপজেলা গোয়াইনঘাটের প্রবাসীদের প্রিয় সংগঠন "গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট"।
মানবতার কল্যাণে বদ্ধপরিকর স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠিত "গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট" এর উদ্যোগে গত ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের এসকল সাহায্য প্রদান সম্পন্ন করা হয়।
টেকনাফের নোয়াপাড়া, উখিয়া, উক্ষ্যং, বালুখালি, পালংখালিসহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের জন্য ১৩টি ঘর নির্মাণ,কয়েকটি শৌচাগার এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তিন শত পরিবারকে নগদ অর্থ প্রদানসহ দুই লক্ষ আটাত্তর হাজার টাকা বিতরণ করা হয়।
গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর এ প্রজেক্টের সকল কর্মকান্ড বাস্তবায়নে ছিলেন ত্রাণ সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।দেশে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য তোরাব আলী।
গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর ত্রাণ সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, চলমান বিশ্বের সবচেয়ে আলোচিত মানবিক বিপর্যয়ের শিকার রোহিঙ্গা সম্প্রদায়ের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বকে স্বল্প পরিসরে হলেও শেয়ার করতে মানবিকতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট।
তারা আরো বলেন, সংগঠন প্রতিষ্ঠার অল্প দিন হলেও এই ট্রাস্টের কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসনীয় অবস্থানে দাঁড়িয়েছে। ট্রাস্টের সকল নেতৃবৃন্দের উদার মন-মানসিকতায় সংগঠন সব সময় মানুষের কল্যাণে সাহায্যের হাত সম্প্রসারিত রাখবে।
সংগঠনের প্রথম প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সাথে থাকা ট্রাস্টের ত্রাণ উপকমিটির সদস্যরা মনে করেন যে,গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টি এর এ ধরনের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাৎক্ষণিকভাবে ট্রাস্ট রোহিঙ্গাদের জন্য যে অবদান রেখেছে, এ জন্য দেশ-বিদেশের সকলের কাছে সিলেটের প্রাচীন ও পর্যটন উপজেলা হিসেবে খ্যাত গোয়াইনঘাটের সম্মান বহুগুণà§