শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শান্তি আলোচনার আহবান জানালো আরসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার সরকারের সঙ্গে শান্তি আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে রোহিঙ্গাদের প্রতিনিধিত্বের দাবিদার বিদ্রোহী সংগঠন আরসা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 'আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ' বা 'আরসা' বলেছে, তারা সেপ্টেম্বর মাসে যে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল - তা সোমবার শেষ হচ্ছে।

এ বছর আগস্ট মাসের শেষ দিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ফাঁড়ির ওপর সংঘটিত সশস্ত্র আক্রমণের দায় স্বীকার করে আরসা।

সে হামলার জের ধরে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর পাল্টা আক্রমণ শুরু করে । এর ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম বেসামরিক লোক পালিয়ে প্রতিবেশী বাংলাদেশ আশ্রয় নেয়।

রোহিঙ্গা জঙ্গীদের মিয়ানমারের কর্তৃপক্ষ 'সন্ত্রাসী' বলে আখ্যায়িত করে থাকে, এবং সরকার বলেছে যে তারা তাদের সাথে আলোচনায় বসবে না।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকক আজ বলেছেন, মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশংকা করছেন তারা।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনী যে অভিযান চালিয়েছে তাকে 'তাদেরকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করার' কার্যক্রম বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ