শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

র‍্যাব-১২ এক অভিযান চালিয়ে নিহত ‘জঙ্গি’ আব্দুল্লাহর দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সম্রাট মিয়া (২১) ও শাহাদাত হোসেন (২২)। তারা নিউ জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল র‌্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাব-১২ এর অধিনায়ক সেলিম।
তিনি জানান, আটক দুই ব্যক্তি মিরপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী এবং নিউ জেএমবির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিলেন।

এর আগে র‌্যাব -১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাশ জানান, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক দুই জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সম্রাট ও শাহাদাতকে আটক করা হয়। তারা নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামে সৈয়দ আবুল হাসান চিশতি নামে এক পীরের বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য দুই ভাই- নুরুল হুদা মাসুম (৩০) ও মাজহারুল ইসলাম খোকনকে (২৮) আটক করা হয়। তাদের বাবা মৃত সৈয়দ আবুল হাসান চিশতি।

মাসুম ও খোকন নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের উচ্চ পর্যায়ের সক্রিয় সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডে গত ৫ সেপ্টেম্বর একটি বা‌ড়িটিতে অভিযান চালায় র‌্যাব। রাতে বাড়িটির পঞ্চম তলায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে সাতটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী ও দুই সন্তান ছিল বলে জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ