বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

মুসলমানদের বিরুদ্ধে মা বা থার প্রস্তাবিত চার আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে রয়েছে মোট ১৩৫ জনগোষ্ঠী। এই ১৩৫ জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গা নামক কোনো জনগোষ্ঠী নেই। স্বীকৃতি পেলে তারা হবে সম্ভবত ১৩৬তম জনগোষ্ঠী।

মোট জনসংখ্যার ৬০ ভাগ বার্মিজ। বাকি  ৪০ ভাগ এই ১৩৫ টি জনগোষ্ঠীর মধ্য থেকে। আবার এই ৪০ ভাগ জনগোষ্ঠীর মোট সংখ্যার বিবেচনায় বিশাল বলে মানতেই হয়। 

কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার রাজনৈতিক আন্দোলনে ও স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সাল থেকে বার্মিজ জনগোষ্ঠীর নেতারা সবচেয়ে বিভেদমূলক যে রাজনৈতিক কাজ ঘটিয়েছিলেন, তা হলো, অবার্মিজ সব জনগোষ্ঠীকে সেনাবাহিনী থেকে পদচ্যুত করিয়ে দেয়া এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ সব পদ থেকে তাদের অপসারণ করা।

এই দুই কাজ ঘটিয়ে অবার্মিজদের মুছে দেয়া হয়েছিল। অবার্মিজদের (যে কোনো ‘অপর’ এর) প্রতি সে ট্র্যাডিশন ও চিন্তার চর্চা আজ মিয়ানমারে সর্বত্র। ফলে বার্মা স্বাধীন হওয়ার পরও অন্যান্য জনগোষ্ঠীর মুক্তি ও স্বায়ত্তশাসনের দাবি ও লড়াইকে বর্মি জাতিগোষ্ঠী নির্মমভাবে দমন নির্মূল- একমাত্র এই পথে মোকাবেলা করেছিল।

এটা আরো নির্মম নিষ্ঠুর হয়েছিল ১৯৬২ সালে জেনারেল নে উইনের হাতে, যা ১৯৮৮ সাল পর্যন্ত চলেছিল। বার্মার আদি সমস্যা এই ৪০ ভাগ অবার্মিজ জনগোষ্ঠীকে দাবিয়ে রাখা ও নির্মূল করার চিন্তা থেকে সৃষ্ট।

অবার্মিজদের সাথে কোনো রাজনৈতিক ক্ষমতা ও সম্পদ ভাগাভাগি না করা। এর মধ্যকার মাত্র ৪ ভাগ হলো মুসলমান। তারা সবাই রাখাইন প্রদেশের বাসিন্দা নয়। বার্মার সব প্রদেশেই স্বল্প হলেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুসলমান জনগোষ্ঠী আছে।

গত ১৯৮৮ সালে নে উইনের পতনের পরে অবার্মিজ জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার এক নতুন কৌশল চালু করা হয়েছিল। এটা হলো মূলত আগের বার্মিজ-অবার্মিজ ভাগাভাগিটাকে লুকিয়ে ফেলে রাখার কৌশল। জাতিগোষ্ঠীর দিক থেকে ভাগ করে দেখালে বার্মিজরা মোট জনসংখ্যার ৬০ ভাগের বেশি হয় না।

কিন্তু ভাগটা যদি করা হয় কত ভাগ বৌদ্ধ এবং কত ভাগ অবৌদ্ধ, এই ভিত্তিতে? এতে এক বিরাট ‘লাভ’। কারণ তাতে ৮৮ ভাগ হয় বৌদ্ধ, ৬ ভাগ খ্রিষ্টান, ৪ ভাগ মুসলমান ইত্যাদি। অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বৌদ্ধ।

ফলে বৌদ্ধ জাতীয়তাবাদের আড়ালে বর্মিদের একচ্ছত্র শাসনের মোড়লগিরি সহজে ঢেকে রাখা