শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতি সমাজের জন্য এক অভিশাপ। একটি ক্ষুদ্র অংশের দুর্নীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিড়ম্বনার শিকার হবে- এটা হতে পারে না।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেতে হলে সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতিকে মনে-প্রাণে ঘৃণা করতে হবে। আর এ জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরাই একবিংশ শতাব্দীর প্রতিনিধিত্ব করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পুরাতন ধ্যান-ধারণা বাদ দিয়ে শিক্ষার্থীদের সময়োপযোগী ধ্যান-ধারণায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।

বাজিতপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মেদ তৌফিক, নিকলী-বাজিতপুর আসনের এমপি মো.আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ