শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাশ্মীর ভারতের অংশ নয়; মনে করে বিহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ভারতের অংশ নয়। আলাদা রাষ্ট্র। এমনটাই মনে করে বিহারের পন্ডিতগণ। দেশটিতে সম্প্রতি এরকম একটি প্রশ্নপত্র নিয়ে তোলপাড় হচ্ছে।

রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় কাশ্মীর ও ভারতকে পৃথক রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে।

যে প্রশ্নটি ঘিরে বিতর্ক তাতে জানতে চাওয়া হয়েছে, পাঁচটি দেশের নাগরিকদের কি নামে ডাকা হয়৷ ওই তালিকায় চিন, নেপাল, ইংল্যান্ডের পাশাপাশি কাশ্মীরকে আলাদা ভাবে দেখানো হয়েছে৷

বিহারের শিক্ষা দফতরের ‘পন্ডিত’ ব্যক্তিরা মনে করেন, কাশ্মীর ভারতের অঙ্গ নয়৷ বরং আলাদা দেশ৷

রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয় চিন, নেপাল, ইংল্যান্ড, ভারত ও কাশ্মীরের নাগরিকদের কি নামে ডাকা হয়? গত ৫ই অক্টোবর পরীক্ষা নেওয়া হয়৷ আজ বুধবার শেষ হবে পরীক্ষা৷

কেন্দ্রের সর্বশিক্ষা অভিযান এবং বিহার শিক্ষা দফতরের আওতায় নেওয়া হচ্ছে এই পরীক্ষা৷ প্রশ্ন উঠছে এটা কি ছাপার ভুল? কিন্তু প্রশ্নপত্র ছাপতে যাওয়ার আগে তা আগে কম্পিউটারে টাইপ করা হয়৷ এরপর তা যাচাই করে প্রশ্নপত্র ছাপতে চলে যায়৷

প্রশ্ন উঠছে যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভেবে কাশ্মীরকে দেশের তালিকায় জুড়ে দিলেন? বিতর্কে সর্বশেষ খবর হলো কে এই কাজটি করেছে তাকে এখন খোঁজা হচ্ছে।

‍সূত্র: কলকাতা ২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ