শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

উত্তরায় কোরআন শিক্ষাবোর্ডের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ আমিন
উত্তরা থেকে

বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড উত্তরা জোনের উদ্যোগে  ১৫ তম কেন্দ্রীয় পরীক্ষার A+ প্রাপ্ত ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জোনের সদস্য সচিব মাওলানা আ. জাব্বারের পরিচালনা ও জোনের আহবায়ক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাহি সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম, সাহেবজাদা পীর সাহেব চরমোনাই রহ.।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন মুফতি অহিদুল আলম, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা মাসুম বিল্লাহসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা বিষয়ে সকল কাজ প্রতিযোগিতামূলক এগিয়ে নিতে যুবকদের সামনে থেকে কাজ করতে হবে। কোরআন শিক্ষাবোর্ড এ বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগীতা করবে।

তবে খেয়াল রাখতে হবে, যেন অন্তরে কিবির বা রিয়া না আসে, এখলাসের সাথে হিম্মতের সাথে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ একদিন কাজে সফলতা আসবেই।

সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কোরআন শিক্ষাবোর্ড উত্তরা জোনের উদ্যোগে বেফাক পরীক্ষায় যারা স্টেন করেছে তাদের পুরস্কৃত করা হবে। যাতে পরীক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহী হয়।