শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

’ইসলামি শিক্ষা ছাড়া নারী নির্যাতন বন্ধ সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামি তাহজিব-তামাদ্দুন ও নৈতিক শিক্ষা থেকে দূরে সরে থাকার কারণে সর্বত্র নারী নির্যাতন, নারী ধর্ষণ, অপহরণ, ইভটিজিং-এর ঘটনা ঘটছে।

তিনি বলেন, পর্দা নারীর ভূষণ, পর্দা ছেড়ে দিয়ে সমান অধিকারের কথা বলার পর থেকে নারীদের প্রতি বৈষম্য মারাত্মক আকার ধারণ করছে। ইসলাম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। ইসলাম নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকারে বিশ্বাসী।

কাজেই ইসলাম তথা কুরআন বর্ণিত নারী অধিকার বাস্তবায়ন করলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকতে পারবে। এছাড়া যত অধিকারের কথা বলা হোক তাতে সত্যিকারের নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বরং দিন দিন নারীর প্রতি বৈষম্য বাড়বে বৈ কমবে না।

আজ রাজধানীর জিগাতলায় সাহাবিয়্যাত রা. মহিলা মাদরাসার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদরাসার প্রিন্সিপাল মুফতি ফরিদুদ্দীন মাসউদের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ