বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ফিল্ড হাসপাতাল নির্মাণ করবে মালয়েশিয়া, সেবা পাবে ৩ লাখ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছেন, মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। তিনি তাদের ‍ভূমিকার প্রসংশা করে করে বলেন, তারা পূর্বে সহযোগিতা করেছে এবং আগামী সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার উপ-প্রধামমন্ত্রী আহমদ জাহিদ হামিদির সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান, মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ফিল্ড হাসপাতাল নির্মাণ করবে। যাতে ৩ লাখ রোহিঙ্গার সেবা দেয়া যাবে। আগামী মাসেই তার নির্মাণ কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এ সমস্যা সমাধানে মালয়েশিয়া আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টিতেও তাঁরা নজর রাখছেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বিশেষ বিমানে সেখানে যাবেন। পরিদর্শন শেষে সোমবার দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ