বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যেভাবে হারিয়ে যাচ্ছে ইবতেদায়ি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের আহমাদ

আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে পাটধা নয়াপাড়া গ্রামে একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। মাদ্রাসাটি থেকে আধা কিলোমিটারেরও কম দূরে ছিল আরেকটি রেজিস্টার্ড প্রাইমারি স্কুল। একই রাস্তার পাশে দুটো প্রতিষ্ঠান।

মাদ্রাসা ও স্কুল উভয়টিরই ছিল ভাঙা টিনের ঘর। টিনের বেড়া ভাঙা ছিল বলে ক্লাসের দৃশ্য বাইরে থেকেই দেখা যেত। উভয় ধরনের প্রতিষ্ঠানেরই শিক্ষকদের সম্মানী ছিল ৫০০ টাকা করে। স্কুলটির নাম ছিল ‘সাহেদা খালেক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়’।

কিছুদিন পর স্কুলটির শিক্ষকদের সুবিধা বাড়তে থাকল। এর শিক্ষকরা জাতীয় স্কেলে বেতন পেতে শুরু করলেন, মাদ্রাসাটির শিক্ষকরা স্কেল পেলেন না। স্কুলের সুবিধা বাড়তে বাড়তে সরকারি হয়ে বর্তমানে এর নাম ‘সাহেদা খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

এর বিপরীতে মাদ্রাসাটি মৃতপ্রায়। স্কুলটির আছে বিল্ডিং, মাদ্রাসাটির ক্ষেত্রে তার কিছুই নেই। হঠাৎ এক রাতে প্রলয়ঙ্করি ঝড়ে উড়ে গেল মাদ্রাসাটির টিনের চাল। বেতন না পাওয়ায় অভাবে থাকা শিক্ষকরা টাকার ব্যবস্থা করতে পারেননি বলে আর মেরামত করা হলো না মাদ্রাসার ঘরটি।

অনেক দিন পর আবার শিক্ষকরা নিজেরা ধারদেনা করে দাঁড় করালেন ঘরটি। কখনো শনের, কখনো টিনের। এভাবেই গ্রামগঞ্জে প্রতিষ্ঠিত হওয়া ইবতেদায়ি মাদ্রাসাগুলো মৃতপ্রায় হয়ে টিকে আছে।

কোনো কোনো মাদ্রাসা একেবারেই অস্তিত্বহীন হয়ে পড়েছে। এখন কেবলই সেগুলো ইতিহাস। যেসব প্রতিষ্ঠান এখনো প্রাণে বেঁচে আছে, সেগুলোরও হাজার হাজার ইবতেদায়ি শিক্ষক কোনো বেতনভাতা না পেয়েই অবসর গ্রহণের রেকর্ড করেছেন।

১৯৮৪-৮৫ সালে ১৮ হাজার ১৯৮টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশন পায়। ১৯৯৪ সালে একই পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের গ্রামে গ্রামে গড়ে ওঠা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মাসিক ৫০০ টাকা হারে সম্মানী দেওয়া হয়।

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়তে থাকে। ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়, কিন্তু একই সময়ে রেজিস্ট্রিকৃত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর ভাতা ৫০০ টাকাই থেকে যায়।

এমনকি বিà¦