শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে; উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে। ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সংগঠনের কাজেও মনোযোগী হতে হবে ।

আজ রোজ বুধবার (১৮ অক্টোবর’১৭ইং) বিকাল ৩ টায় ফটো জার্নালিস্ট মিলনায়তনে  বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত  কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুর রহমান খান নদভী এ কথা বলেন।

তিনি আরো বলেন, আকাবিরে দেওবন্দ এর হাতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ভিত্তি রচিত হয়েছিল। এটি লোকবল ও অনুষ্ঠান সর্বস্ব তৎপরতা প্রদর্শনীর গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। শান্তিময় সমাজবিনির্মাণে একদল যোগ্য, নিবেদিতপ্রাণ, খোদাভীরু আদর্শ মানুষ গড়ার লক্ষ্যেই এ সংগঠনের অভিযাত্রা।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল আজিজ এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আল আমিন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মির্জা ইয়াসিন আরাফাত, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আবদুর রহমান, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন।

তিনি আরো বলেন, ছাত্রসমাজ লোকবল ও অনুষ্ঠান সর্বস্ব তৎপরতা প্রদর্শনীর গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। শান্তিময় সমাজবিনির্মাণে একদল যোগ্য, নিবেদিতপ্রাণ, খোদাভীরু আদর্শ মানুষ গড়ার লক্ষ্যেই এ সংগঠনের অভিযাত্রা। এ সংগঠনের রয়েছে গৌরবময় সোনালী অতীত, ঈমানী চেতনা ও আদর্শিক কর্মসূচী। অনেক বাধার পাহাড়ডিঙ্গিয়ে দ্বীনের মশালবাহী তরুণদের প্রাণের এ সংগঠন ১৯৬৯ সাল থেকে তার দীপ্ত বিচরণ অব্যাহত রেখেছে। ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের নিষ্ঠা ও দক্ষতার সাথে সেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। তাই ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সংগঠনের কাজেও মনোযোগী হতে হবে।

এছাড়াও উপস্তিথ ছিলেন ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর সহ-সভাপতি জি এম মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ তারেক জামিল, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ওয়ারী থানার সভà