সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।

সম্প্রতি টানা পাঁচদিন তিনি সেখানে উপস্থিত থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ অসহায়দের নগদ অর্থ দিয়েছেন।

তবে রোহিঙ্গা ক্যাম্পে হাফেজে কুরআনদের জন্য আলাদা নজর ছিল খ্যাতিমান এ হাফেজের। উখিয়া ও টেকনাফের কয়েকটি ক্যাম্প ঘুরে ঘুরে বের করেছেন এসব হাফেজকে।

আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী বলেন, প্রথম দফায় আমরা মারকাজুত তাহফিজ প্রকাশিত হাফেজদের জন্য বিশেষ কুরআন শরিফের প্রায় ৫০০ কপি বিতরণ করেছি। হাফেজরা আধুনিক এ কুরআন পেয়ে খুশি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের কুরআনের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি। ছোট ছোট ছেলে মেয়ে আমাদের দেখে দৌড়ে এসে বলেছে আমরা হাফেজ। তবে অনেক শিশুই রয়েছে যারা অর্ধেক হিফজ পড়েছেন কারও বা ৩/৫ পাড়া বাকি।

তিনি জানান, মারকাজুত তাহফিজের ত্রাণ টিম সেখানে অবস্থান করছে। যারা অর্ধেক হাফেজ হয়েছেন তাদের লিস্ট করা হচ্ছে। তারা যেন ভালোভাবে পূর্ণাঙ্গ হাফেজ হতে পারে আমরা সে সহায়তা করবো।

Image may contain: 1 person, standing and outdoor

কাজের এক ফাঁকে সেনা সদস্যের সঙ্গে কথা বলছেন

রোহিঙ্গা হাফেজদের কুরআন তেলাওয়াত খুবই সুন্দর। তাদের মধ্যে প্রচুর মেধাবীও রয়েছে। যাদের নিয়ে সামান্য মেহনত করা গেলে তারাও আন্তর্জাতিক ইভেন্ট থেকে অনেক পুরস্কার আনতে পারবে। জানালেন, হাফেজ আন নাছিরী।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতামূলক মানসিকতার প্রশংসাও করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ত্রাণ টিম আগামী ৩ নভেম্বর আবারও যাবে রোহিঙ্গা ক্যাম্পে। থাকবে ত্রাণ, অর্থ সহায়তা ও হাফেজদের জন্য কল্যাণমূলক অনেক কিছুই।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ