রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বাংলা একাডেমির ‘মোদের গরব’ ভাস্কর্য ভেঙে ফেলা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বাংলা একাডেমিতে স্থপিত ভাষা আন্দোলনের ভাস্কর্যে ইতিহাস বিকৃতি হয়েছে বলে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে আগামী জুন মাসের মধ্যে নতুন আরেকটি ভাস্কর্য নির্মাণ করা হবে বলে।

জাগো নিউজ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এর বরাত দিয়ে জানায়, সে বলেছে,  ভাস্কর্যটিতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। এটি একটি দুর্বল শিল্পকর্ম বলে বিখ্যাত ভাস্কররা দাবি করে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভাস্কর্যটি ভেঙে নতুন আরেকটি ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, ভাস্কর্যটি তৈরি করতে ১৩ লাখ টাকা খরচ হয়। স্পন্সর হিসেবে গ্রামীণফোনের কাছ থেকে ১০ লাখ টাকা নেয়া হয়। বাকি টাকা বাংলা একাডেমির নিজস্ব তহবিল থেকে খরচ করা হয়।

আরএম